শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহান শহিদ দিবস উপলক্ষে চাঁসক ব্যবস্থাপনা বিভাগের সেমিনার পেপার উপস্থাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২২ পিএম
মহান শহিদ দিবস উপলক্ষে চাঁসক ব্যবস্থাপনা বিভাগের সেমিনার পেপার উপস্থাপন

চাঁদপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘সোনার বাংলা বিনির্মাণে ভাষা আন্দোলনের গুরুত্ব’ শীর্ষক সেমিনার কলেজের রাজু ভবনের ব্যবস্থাপনা বিভাগের ৩১৬ নং কক্ষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ হারুন-অর রশীদের সভাপতিত্বে সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক মোঃ নাজিম উদ্দিন। উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন সহযোগী অধ্যাপক ড. নিখিল চন্দ্র সাহা।

Model Hospital

প্রবন্ধে মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি, একুশের চেতনা, সোনার বাংলা বিনির্মাণে ভাষা আন্দোলনের গুরুত্ব, স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

জাতিগত অত্যাচারের বিরুদ্ধে, জনতার গণতান্ত্রিক অধিকারের জন্য দুনিয়া জুড়ে, মানুষের যুগ যুগ ব্যাপী যে সংগ্রাম, বায়ান্নর ভাষা আন্দোলন তাকে নতুন চেতনায় উন্নীত করেছে বলে সেমিনারে আলোচকগণ অভিমত ব্যক্ত করেন।

সেমিনার শেষে বিভাগীয় প্রধান মোঃ হারুন-অর রশীদ আমন্ত্রিত বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে সেমিনারটিকে প্রাণবন্ত করে তোলায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital