শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে চেয়ারম্যান প্রার্থী সাউদ আল নাছেরের বিরুদ্ধে যুবলীগের সাংগঠনিক সিদ্ধান্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১১:২৬ এম
হাইমচরে চেয়ারম্যান প্রার্থী সাউদ আল নাছেরের বিরুদ্ধে যুবলীগের সাংগঠনিক সিদ্ধান্ত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ এ হাইমচর উপজেলায় ৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৫ জানুয়ারী। ৪ নং নীল কমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাউদ আল নাছের এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন হাইমচর উপজেলা যুবলীগ।
২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সাংবাদিকদের উপস্থিতিতে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী এক লিখিত বক্তব্যে এ সিদ্ধান্ত জানান।
এতে উল্লেখ করেন- ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাউদ আল নাছের এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। গত ২ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্তৃক প্রেরিত পত্র অনুযায়ী ৪৭ ধারার (ঠ) উপ-ধারা মোতাবেক দলীয় সকল পদ থেকে সাউদ আল নাছের কে আজীবন বহিষ্কার ঘোষণা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সদস্য জুয়েল মৃর্ধা, বেনীআমিন, উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসাইন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital