শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৫২ এ’ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে

শহীদ মিনারে শিশু-কিশোরা, শহীদদের ফুলেল শ্রদ্ধায় হৃদয়ে জাগরন সৃষ্টি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১০ এম
শহীদ মিনারে শিশু-কিশোরা, শহীদদের ফুলেল শ্রদ্ধায় হৃদয়ে জাগরন সৃষ্টি

১৯৫২ সালে আমাদের মায়ের ভাষা’বাংলা ভাষার জন্য রাজপথে মিছিল করতে গিয়ে তৎকালীন পাকিস্তানি শাসকদের নির্দেশে পাকিস্তানি হানাদার বাহিনীর হায়নাদের বুলেটের গুলিতে অসংখ্য তাজা প্রান শহীদ হয়েছিল। সেই শহীদ ভাষা সৈনিকদের রক্তের বিনিময়ে এ দেশে বাংলা ভাষা প্রতিষ্ঠা লাভকরে প্রতিষ্ঠিত হয়েছে।

সেই সময় বাংলা ভাষার জন্য ঢাকার রাজপথে আন্দোলন করতে গিয়ে, প্রথম দিনের আন্দোলনে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষাথীদের মধ্যে সালাম,কালাম,জব্বর,বরকতসহ নাম না’জানা অনেকেই তাজা প্রান দিতে হয়েছিল।

গত ৭৩ বছর পূর্বে এ বাংলা ভাষার জন্য আন্দোলন করেছে এ দেশের অসংখ্য শিক্ষার্থী,যুব সমাজসহ অনেকেই। সেই সময়কার শহীদদের রেখে যাওয়া প্রজন্ম থেকে প্রজন্মরা স্বাধীন বাংলাদেশ নামে একটি ভূখন্ড ও লাল-সবুজের পতাকা উপহার পেয়েছে। তাইতো’তারা স্বাধীন বাংলাদেশের নাগরিক। এ ভাষা শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছে এ দেশের সর্বস্তরের মানুষ।

এখন আবার এক সময়কার প্রজন্ম থেকে নতুন করে প্রজন্ম সৃষ্টি হয়েছে। তারা এখন শিশু-কিশোর। তাদের মধ্যে এখন ২১ শের চেতনা কি তা’জানতে এক জাগরন সুষ্টি হতে দেখা গেছে। তাইতো এ সব শিশু-কিশোররা ফুলেল শ্রদ্ধায় হৃদয়ে জাগরন সৃষ্টি হওয়ায় তারা ছুটে এসেছে ২১ ফেব্রুয়ারী রাতের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।

Model Hospital

নবপ্রজন্মের এ সব শিশু-কিশোরদের ২১ শের প্রথম প্রহরে ৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন,তাদের প্রতি ভালবাসা জানাতে নবপ্রজন্মের শিশুদের হৃদয়ে জাগরন সৃষ্টি হতে দেখা গেছে।
তারা মঙ্গলবার দিবাগত রাতে ছুটে এসেছে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে।

২১ শের প্রথম প্রহরে ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুরের সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ। সেই সময় শিশু-কিশোদের মধ্য থেকে অনেকেই তাদের অভিভাবকদের সাথে শহীদ মিণারে ছুটে এসেছেন। শহীদ মিনারে দেখা গেছে অসংখ্য শিশু ও কিশোরদের। তারাও বড়দের মত করে নিজেরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সময় দেখা যায়,বঙ্গবন্ধু সড়কের ব্যবসায়ী মো: হাসান আলীর ছেলে শহরের হাসান আলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী আবদুল্লাহ্ আল-হায়াম শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শিশু শিক্ষার্থী আবদুল্লাহ্ আল-হায়াম এর হাতে হাত রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মজিবুর রহমান ভ’ঁইয়া। এতে ধারনা করে বুঝা যায় ও দেখা যায় শিশু আবদুল্লাহ্র মধ্যে অনুপ্রেরনা জেগেছে,ভাষা শহীদদের শ্রদ্ধার নিবেদনের মাধ্যমে স্মরন করতে।

উল্লেখ্য, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শিশু শিক্ষার্থী আবদুল্লাহ্ আল-হায়াম হচ্ছে,চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর প্রতিনিধি, সাংবাদিক মোহাম্মদ শওকত আলীর ছোট ভাই (নাতি)।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital