বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা শ্যামলী খানের

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০৫ পিএম
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা শ্যামলী খানের

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দিলেন কচুয়া উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শ্যামলী খান।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার নিজস্ব বাসভবনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্যামলী খান কিøনিকের প্রতিষ্ঠাতা ও মহিলা নেত্রী শ্যামলী খান মহিলা ভাইস- চেয়ারম্যান হিসেবে প্রার্থীতা ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। আওয়ামী রাজনীতি করতে গিয়ে আমি ও আমার পরিবার বিএনপি জামায়েত জোট সরকারের আমলে হামলার শিকার হয়েছি। আমার শরীরে আওয়ামী রাজনৈতিক রক্ত প্রবাহমান।

আমি পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্ধিতা করেছি। আমি একজন পেশাজীবী মানুষ হিসেবে দীর্ঘ দুইযুগ ধরে কচুয়ার প্রান্তিক পর্যায়ের মায়েদের সেবা দিয়ে আসছি। আমার সাথে ২৪৩ গ্রামের সাধারন জনগণের সম্পর্ক রয়েছে।

Model Hospital

আমি নির্বাচিত হলে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করবো। তাই যষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে প্রতিদ্ধন্ধিতা করার অভিপ্রায় ব্যক্ত করছি এবং আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।