শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইউসিসির বার্ষিক সাধারণ সভায়

বর্তমান প্রেক্ষাপটে সমবায়ীদের আরো উদ্যোগী হতে হবে : মেয়র আবুল খায়ের পাটওয়ারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১৯ পিএম
বর্তমান প্রেক্ষাপটে সমবায়ীদের আরো উদ্যোগী হতে হবে : মেয়র আবুল খায়ের পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসি) লি: এর ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ইউসিসির প্রশিক্ষণ হলে ইউসিসির সভাপতি আব্দুস সামাদ আজাদ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এসময় তিনি বলেন, বর্তমান অথনৈদিক প্রেক্ষাপটে সমবায়ীদের আরো উদ্যোগী হতে হবে। যদিও ফরিদগঞ্জে সমবায়ীদের অনেকটাই নি:স্তেজ অবস্থা দেখতে পাচ্ছি। আমাদের মনে রাখতে হবে সমবায়ের মাধ্যমেই এদেশের উন্নয়ন ধারা এগিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় আন্দোলনকে গতিশীল করতে নানা উদ্যোগ নিয়েছেন। দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি এবং ফসল উৎপাদনে আপনারা এগিয়ে আসবেন বলে বিশ্বাস করি।
এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, ইউসিসির সহসভাপতি সাইফুল ইসলাম, পরিচালক মামুনুর রহমান, বিল্লাল হোসেন তালুকদার, মোতালেব পাটওয়ারী, ইয়াছিন পাটওয়ারী, বিল্লাল হোসেন গাজী, জেসমিন বেগম , সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান,  সমবায়ী তছলিম উদ্দিন, কাজী হানিফ, মানিক চন্দ্র দাস মঙ্গল প্রমুখ।
এর আগে জাতীয় ও ইউসিরি পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বার্ষিক সাধারণ সবার সূচনা করেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital