শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভোক্তা অধিকার রক্ষায় চাঁদপুরে এক মাসে ২ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৯:১৫ পিএম
ভোক্তা অধিকার রক্ষায় চাঁদপুরে এক মাসে ২ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে ৩৬টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চলতি বছরের গত ফেব্রুয়ারী মাসে চাঁদপুরের আট উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এই অধিদপ্তর।
জানা যায়, গত ১ মাসে চাঁদপুর জেলা শহর সহ বিভিন্ন উপজেলার বিভিন্ন বাজারে ১৪টি অভিযান পরিচালনা করে ৩৬টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করেন সরকারি এই দপ্তরটি। উক্ত এই অভিযানগুলো পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
নুর হোসেন রুবেল বলেন, জেলা পর্যায়ে নিত্যপণ্য, ঔষধ, বেকারী পণ্য, ফল, মিষ্টির মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে এবং হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সহ উৎপাদন কারখানাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।
সেই সাথে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করে দেয়া হয়েছে। তবে উক্ত অভিযানগুলোতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন চাঁদপুর জেলা পুলিশ সহ বিভিন্ন থানার পুলিশ সদস্য ও আনসার সদস্যরা।
ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital