মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কচুয়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী গনসংযোগ 

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৯:২৬ পিএম
কচুয়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী গনসংযোগ 
আসন্ন কচুয়া উপজেলা পরিষদের নির্বাচনে  চেয়ারম্যান পদে  প্রার্থী হিসেবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী নির্বাচনের লক্ষ্যে গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন।
রবিবার  উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল বাজারের বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের নিকট দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময় সহ বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিমিময় করেন।
গনসংযোগ কালে তিনি বলেন, আমি তৃতীয়  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকল  জনগণের সমর্থনে বিপুল ভোটে বিজয়ী হয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকল শ্রেণীর জনগণের সমর্থনে বিপুল সংখ্যক ভোটে বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হব ইনশাল্লাহ। দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি, আমি টানা ১৫ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সাংগঠনিক কাজের সাথে জনগণের কাছে থেকে সেবা মূলক কাজ করেছি।
বর্তমান চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার প্রাণপ্রিয় নেতা কচুয়ার অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ আশা করি আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন দিবে এই উদ্দেশ্যে আমি কচুয়ার প্রতিটি গ্রামের জনগণের কাছে গিয়ে দোয়া ও সমর্থন কামনা করছি।
গণসংযোগ ও কুশল বিনিময় কালে পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি ইউনুছ পাটওয়ারী,সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ইউপি সদস্য শাহজাহান, আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান সর্দার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ডালিম সরকার,রোবেল হোসেন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ, সোহাগ হোসেন,পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাবেক ইউপি সদস্য তাজুল ইসলামসহ দলীয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।