বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী পাটওয়ারী গনসংযোগ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১০:৫৭ পিএম
কচুয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী পাটওয়ারী গনসংযোগ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন।

সোমবার উপজেলার সদর দক্ষিন ইউনিয়নের ঘাগড়া,আকানিয়া,কোমরকাশা,আন্দিরপাড়,বদরপুর ও হোসেনপুর এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গনসংযোগ ও কুশল বিনিময় করেন।

গনসংযোগ কালে হোসনপুর বাজারে জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, আমি তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে সকল জনগণের সমর্থনে বিপুল ভোটে বিজয়ী হয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি।

আমি প্রায় ৩০ বছর কচুয়া আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকল শ্রেণীর জনগণের সমর্থনে নিয়ে কচুযার অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপির পরামর্শক্রমে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবো। আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। ওই দিন আইয়ুব আলী পাটওয়ারী দলীয় নেতাকর্মীদের নিয়ে কচুয়ার সাবেক সংসদ মরহুম অ্যাড.আব্দুল আউয়াল কবর জিয়ারত করেন।

Model Hospital

গণসংযোগ ও কুশল বিনিময় কালে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আলী আজগর প্রধান, পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সদর দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.লিটন মুন্সি,সাধারন সম্পাদক শাহাদাত হোসেন,যুগ্ম-সাধারন সম্পাদক রাসেল মুন্সি,আওয়ামী লীগ নেতা আবুল হোসেন,মনু মেম্বার, পৌর আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন, প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম মানিক,ইউপি সদস্য মানিক মিয়া, শাজাহান মেম্বার, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ডালিম সরকার, সদর দক্ষিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহদাহাত হোসেনসহ দলীয় নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।