মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

হানারচরের ইউনিয়নের মানুষর আমার হৃদয়ে থাকে : নাজিম দেওয়ান

সজীব খান প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৭:২৬ পিএম
হানারচরের ইউনিয়নের মানুষর আমার হৃদয়ে থাকে : নাজিম দেওয়ান

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে বর্তমান চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান নির্বাচন উপলক্ষে গণসংযোগ করে অব্যাহত রেখেছেন, বৃহস্পবিার বিকালে তিনি চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদের সামনে নির্বাচন উপলক্ষে আলাচনা সভা করে। আলোচনা সভা শেষে তিনি হানারচরের বিিিভন্ন স্থানে বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ঢ়ারীর সভাপতিত্বে সহ সভাপতি তপন কুমার দে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। এ সময় তিনি বলেন, হানারচর আমার নিজ ইউনিয়ন, এ ইউনিয়নের মানুষের প্রতি অধিকার আমার বেশি, আশা রাখি এ ইউনিয়নের মানুষ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে নির্বাচিত করার জন্য গুরুতর ভূমিকা রাখবে। এ ইউনিয়ন সব সময় আওয়ামী লীগ জিতে, সামনে নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দেবেনা, সেহেতু আমাকে আমার নিজ ইউনিয়ন হিসেবে নির্বাচনে বিজয়ী করতে আপনাদের দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, স্বপ্নে ও আমি হানারচরের মানুষ রাস্তাঘাট দেখি। এ ইউনিয়নের মানুষ আমার সব চাইতে প্রিয়, কারন এটা আমার নিজ ইউনিয়ন, এ ইউনিয়নের মানুষর আমার হৃদয়ে থাকে, আমাদের রক্তের মধ্যেই জনপ্রনিধির ধারাবাহিকতা রয়েছে, কয়েক যুগ ধরেই আমাদের পরিবার জনগনের সেবা করে আসছে, জনগনের সেবা করাই আমাদের যেন নেশা হয়ে উঠেছে, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের পরিবারের এক মাত্র উদ্যেশ, আপনারা আমার দাদারে ভোট দিয়েছে, বাবাকে দিয়েছেন, আমাকে ও দিয়েছেন, আমার বয়স হয়েছে, সুস্থ্য থাকার কারনে আবারও নির্বাচন করতে আপানাদের সার্বিক সহযোগীতা প্রত্যাশা করছি।

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে জনসাধারণের দাবির পেক্ষিতেই আমি আবার প্রার্থী হচ্ছি, এ জন্য আপনাদের সমর্থন ও দোয়া নিয়েই মাঠে নামতে চাই। তাই আমি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় শুরু করেছি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব পালন করেছি, এবং বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি, এ দায়িত্ব পালন কালে হয়তো আপনাদের সকল চাহিদা আমি পূরণ করতে পারিনি, কিন্তু আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করিনি, সবার সাথে সমন্বয় করেই দায়িত্ব পালন করছি। আমার দাদা চেয়ারম্যানি করেছে, আমার বাবা চেয়ারম্যানি করেছে, আমিও করেছি, জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব, আমি ৫০ বছরে নৌকা করে একবার নৌকা প্রতীক পেয়েছি, এ বছর যখন নেত্রীবৃন্দ ঘোষনা করেছে দলীয় প্রতীক থাকবে না, তারপরও দল যদি প্রার্থী ঘোষনা করেন তাহলে আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে, মূল্যায়ণ করবে।

Model Hospital

বিগত দিনে আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন প্রতিটি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করার চেষ্টা করেছি। ছোট ছোট রাস্তা, গাইড ওয়াল, নলকূপ স্থাপন, মসিজদ, মন্দিরসহ সর্বক্ষেত্রেই আমি উন্নয়ন করার চেষ্টা করেছি। যখন যে কেউ আমার উপজেলায় আবেদন করেছে, আমি সর্বোচ্চ চেষ্টা করে দ্রুত সময়েই তা করে দেওয়ার চেষ্টা করেছি, করে যাচ্ছি। কেউই আমার থেকে নিরাশ হয়নি।

তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। রাজনীতি আমার রক্তের সাথে মিশে আছে। সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। বিভিন্ন সময়ে দলের আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছি। আপনাদের সেবা করার জন্যই আমি উপজেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি।

আলোচনা সভায় হানারচর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।