শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়নে অসহায়দের মাঝে স্বল্প মূল্যের টিসিবি পণ্য বিক্রয়

মো. মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৮:৩১ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়নে অসহায়দের মাঝে স্বল্প মূল্যের টিসিবি পণ্য বিক্রয়
বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নেও ন্যায্যমুল্যের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রয় করা হয়েছে।
বৃহষ্পতিবার (৭ মার্চ) সকাল থেকে ইউনিয়নের ১২’শ ৪২জন সুবিধাভোগী ৪৭০ টাকার বিনিময়ে ২ লিটার ফার্টিফাইড তেল, ২কেজি মশারি ডাল ও ৫কেজি চাল ক্রয় করেন। উক্ত ন্যায্যমূল্যের টিসিবি পণ্য ক্রয়-বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন এর তত্ত্বাবধানে ক্রয়-বিক্রয় কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সদস্যরা সহযোগিতা করেন।
এতে জনসাধারণ সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ক্রয় করতে পেরে উপকৃত হয়েছেন বলে জানা যায়। উক্ত টিসিবি পণ্য বিতরণকালে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোরসালিন।
উক্ত টিসিবিপণ্য ক্রয়- বিক্রয়কালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুল হান্নান সবুজ, ইউনিয়ন পরিষদের সদস্য নাজির হোসেন, মনিরুজ্জামান পাটওয়ারী, জিয়া তপদার, মুক্তা আক্তার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন, অন্যান্য ইউপি সদস্য সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital