শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে উপনির্বাচনে কাউন্সিলর শহিদুল ও ইউপি সদস্য

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১১:৫৮ পিএম
শাহরাস্তিতে উপনির্বাচনে কাউন্সিলর শহিদুল ও ইউপি সদস্য
শাহরাস্তিতে উপনির্বাচনে পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম পাঞ্জাবি প্রতীকে ৭শ’৪৪ ও ইউপি সদস্য পদে কামরুল হাসান মোরগ প্রতীক নিয়ে ৪শ ৯৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন অনুষ্ঠিতব্য উপ নির্বাচনে শাহরাস্তি পৌরসভার ৩নং ওয়ার্ডের সুয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮০৯ জন ভোটারের বিপরীতে ১৫৮২ জন ভোটার তাদের  ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মোঃ জসিম উদ্দিন উট পাখি প্রতিকে নিকটতম প্রতিদ্বন্দী ৬৪৬ ভোট পায়।
এদিকে শুচিপাড়া উত্তর ইউপির হাড়াইরপাড়া সপ্রাবির ৬ নং ওয়ার্ডের কেন্দ্রে ১৬১৬ জন ভোটারের বিপরীতে ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
এতে মোহাম্মদ ফজলুল হক ফুটবল প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ২৭৮ ভোট পান।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, ওই দুটি উপনির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital