বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের ইফতার সামগ্রী বিতরন

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৪:৪৪ পিএম
ফরিদগঞ্জে ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের ইফতার সামগ্রী বিতরন
চাঁদপুরের ফরিদগঞ্জে ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের উদ্যোগে দেড় শতাধিক অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের কার্যালয় প্রাঙ্গণে মাহে রমজান উপলক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
দেড় শতাধিক পরিবারের প্রতিজনকে খেজুর, ছোলা, চিনি, ছিড়া, মুড়ি, তেল, পেঁয়াজ ও মুরগীসহ ৮ কেজি করে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ক্যান্সার ও কিডনিসহ জটিল রোগীদের আর্থিক সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এতিমদের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্ত-মানবতার সেবায় সংগঠনটি নিয়োজিত রয়েছে। পরে সংগঠনের নেতৃবৃন্দ মানুষের কল্যানে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
সংগঠনের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন মিজি, মো. রুবেল পাটওয়ারী, মো. জুটন তালুকদার, মো. জাহাঙ্গীর মিজির পৃষ্ঠপোষকতায় ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাবুদ্দিন ইমনের সার্বিক তত্ত্বাবধানে ইফতার সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শামীম বেপারী, সাবেক ইউপি সদস্য ফয়েজ উল্লা খোকন ভূঁইয়া, নাছির উদ্দিন পাটওয়ারী, সংগঠনের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিঠু, কোষাধ্যক্ষ মনির হোসেন, দপ্তর সম্পাদক কামাল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক রিকন হোসেন, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সানজিদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাক সাবের হোসেন, ক্রীড়া সম্পাদক ইয়াছিন গাজী, সদস্য সাইফুল ইসলাম, রাকিব হোসেন, মো. রিপন প্রমূখ।
ফরিদগঞ্জে ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital