বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে

চাঁসকে ব্যতিক্রমধর্মী আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১১:৫২ পিএম
চাঁসকে ব্যতিক্রমধর্মী আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন

ঐতিহ্যবাহী চাঁদপুর সরকারি কলেজে রবিবার (১৭ মার্চ) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪। ১৯২০ সালের ১৭ মার্চ বাংলার বুকে প্রস্ফুটিত হয়েছিল নতুন এক গোলাপ; যিনি তাঁর কথা, কাজ আর মননে ছড়িয়েছিলেন আলোর নতুন দ্যুতি।

তিনি বাঙালি জাতির জন্য এক দেদীপ্যমান আলোক শিখা। শিশুদের প্রতি ছিল তাঁর অপরিসীম মমতা।

তিনি বিশ্বাস করতেন শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে এ বছর ব্যতিক্রমধর্মী এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন।

আলোচনা সভায় প্রফেসর অসিত বরণ দাশ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহিদদের, তিনি আরো স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীরসেনানীদের।

Model Hospital

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন অসাধারণ নেতৃত্বগুণ সম্পন্ন ব্যক্তি যিনি আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বে দিয়েছেন। তাঁর ক্যারিশম্যাটিক লিডারশীপের কারণে সাত কোটি বাঙালি একত্র হয়েছিল। তাঁর হৃদয়ের বিশালতা ছিল ব্যাপক, শিশুদের প্রতি ছিল অকৃত্রিম ভালোবাসা। শিশুদের মধ্যে তিনি সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছিলেন।’

তিনি আরো বলেন, আজকের শিশুরাই হবে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের স্মার্ট জনগোষ্ঠী এবং ভবিষ্যত বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিশুরাই।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ইসলামি শিক্ষা ও আরবি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল-আমিন। পরবর্তীতে সম্মানিত শিক্ষকমণ্ডলী ও আমন্ত্রিত শিশুদের সাথে নিয়ে তিনি ইফতার করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital