শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাতীয় শিশু দিবস উপলক্ষে

হাজীগঞ্জে আশার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২শ’ রোগীর স্বাস্থ্যসেবা শেষে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১১:৪৮ পিএম
হাজীগঞ্জে আশার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২শ’ রোগীর স্বাস্থ্যসেবা শেষে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ক্ষুদ্রঋণ প্রদানকারী আশা এনজিও সংস্থা’র উদ্যোগে জাতীয় শিশু দিবস ও জাতির পিতার ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সোমবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধব্যপুর ইউনিয়নে আশা পালিশারা স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে, বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন, আশা ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা পালিশারা শাখার ব্রাঞ্চ ম্যানেজার শ্যামল চন্দ্র পাল, এছাড়াও স্থানীয় মেম্বার, ঈমাম, সমাজসেবক, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Model Hospital

এলাকাবাসীদের ভাষ্যমতে আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রতিটি জাতীয় দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এবং চিকিৎসা সেবা পেয়ে সবাই দারুণ খুশি।

আশা পালিশারা স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক মোঃ গোলাম সরোয়ার এর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম, দিনভর এলাকার গরীব অসহায় রোগীদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান করেন।

এসময় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, ওজন পরিমাপসহ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। দুই শতাধিক রোগীদের স্বাস্থ্যসেবা শেষে, তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital