বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আলমগীর তালুকদার মধুপুর সপ্রাবি’র সভাপতি নির্বাচিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৫:০৭ পিএম
আলমগীর তালুকদার মধুপুর সপ্রাবি’র সভাপতি নির্বাচিত

কাদলা ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার।

বুধবার সকালে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মধুপুর মদিনাতুল উলুম হাফেজিয়া মাদরাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ শাহজাহান তালুকদার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- নুরুল আজাদ কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন তালুকদার, শিক্ষিকা জিলহজ¦ দিলরুবা, ইউপি সদস্য বাবুল প্রধান, পরিচালনা পর্ষদের সদস্য হারুনুর রশিদ বেপারী, অভিভাবক মাহবুব মুন্সী, আল আমিন প্রমূখ।

সভায় বিদ্যোৎসাহী সদস্য, অভিভাবক সদস্য, দাতা সদস্য, শিক্ষক প্রতিনিধি, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের পর সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত করেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদারকে।

Model Hospital

নব-নির্বাচিত সভাপতি মোঃ আলমগীর তালুকদার বলেন, বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা ও অবকাঠামোগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

এসময় তিনি সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital