মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

অঙ্গীকারের মেধাবৃত্তি ও বর্ণ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা প্রদান সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১১:৪৭ পিএম
অঙ্গীকারের মেধাবৃত্তি ও বর্ণ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা প্রদান সম্পন্ন

“বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সুড়ঙ্গ পথে হাঁটবো” এই স্লোগানে উজ্জীবিত স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন কর্তৃক আয়োজিত ২০২৩ এর ৫ম শ্রেণির শিক্ষা সমাপনী মেধাবৃত্তি ও ১১তম বর্ণ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ২২ মার্চ, শুক্রবার মতলব উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক এএস পলাশ ও সহ সভাপতি ওয়ালীউল্যাহ সরকার তৌহিদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা। তিনি তার বক্তব্যে বলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন ভাষার মাসে যে বর্ণ প্রতিযোগিতার আয়োজন করেছে তা’ প্রশংসাজনক। ৫ম শ্রেণিতে মেধাবৃত্তি এবং প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে বর্ণ প্রতিযোগিতা মেধা অন্বেষণে খুব প্রেরণাদায়ক।মতলব দক্ষিণ উপজেলা তথা জেবি পাইলট স্কুল প্রাচীনকাল থেকেই শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে চলছে। আমরা শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সহ সবক্ষেত্রে সবাই মিলে এই ঐতিহ্য, মান ধরে রাখতে কাজ করবো। আমি আমার অবস্থানে থেকে অঙ্গীকার বন্ধু সংগঠনের ভালো ভালো কাজ এগিয়ে নিতে সম্পৃক্ত থাকবো।

সংবর্ধিত ব্যক্তিত্ব, কেএফটি কলেজিয়েট স্কুলের রেক্টর জাকির হোসেন কামাল বলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন কর্তৃক সংবর্ধিত হলাম। এখন দায়িত্ব আরও বেড়ে গেল। গতকাল বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি জীবনের সমাপ্তি হলো। আমি এখন শৃঙখলমুক্ত।জনগণের সাথে মিশে গেছি। অঙ্গীকার বন্ধু সংগঠন সহ এ সমস্ত সংগঠনের ভালো কাজে পাশে থাকবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব থানার অফিসার ইনচার্জ রিপন বালা। তার বক্তব্যে তিনি বলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন ব্যক্তি পর্যায়ের অনুদানে বিশেষ করে সদস্যদের সম্মিলিত অর্থায়নে পরিচালিত হচ্ছে। যারা সমাজের বিত্তবান আপনারা এ ধরনের সংগঠনে অর্থায়ন করে মানবিক কাজ এগিয়ে নেবেন।

Model Hospital

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার সভাপতি, অঙ্গীকার বন্ধু সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য, বিশিষ্ট শিশু সংগঠক মাকসুদুল হক বাবলু।

এসময় তিনি বলেন-মেধাবৃত্তি ও বর্ণ প্রতিযোগিতা কোমলপ্রাণ শিক্ষার্থীদের পড়াশোনায় আরো আগ্রহী করে তোলবে। অঙ্গীকার বন্ধু সংগঠন স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ চালিয়ে যাচ্ছে। আমি এই সংগঠনের শুরু থেকে আছি।তিনি যোগ করেন এভাবে, ভাষার মাসে বর্ণ প্রতিযোগিতা আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। বর্ণ হচ্ছে ভাষার মূল ভিত্তি। বর্ণ যদি সঠিকভাবে উচ্চারণ করতে না পারি, তাহলেতো আমার ভাষা কোনো কাজে আসলোনা। ২০১৪ সাল থেকে বর্ণ প্রতিযোগিতা আয়োজন হয়ে আসছে, ব্যাপক সাড়া পাচ্ছে।

এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য, সংগঠক ফারুক আহমেদ বাদল, উপদেষ্টা পরিষদ সদস্য ও বিশিষ্ট বাচিক শিল্পী সাইয়্যেদুল আরেফিন শ্যামল, উপদেষ্টা ও মতলব পৌরসভার ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানূরাগী আল মহসিন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান অপু, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ডি এম আলাউদ্দিন। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিউলি আক্তার, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন দূর্গাও সপ্রাবি এর প্রধান শিক্ষক পারুল রানী।

উপস্থিত সকল বক্তা তাদের বক্তব্যে উল্লেখ করেন, অঙ্গীকার বন্ধু সংগঠন করোনাকালীন সময়ে উপজেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। মাদকমুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সামাজিক সংগঠন হিসেবে অঙ্গীকার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।তারা বলেন, করোনাকালীন সময় সহ বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অঙ্গীকার বন্ধু সংগঠন অতীতে পীড়িত মানুষের পাশে ছিলো। ২০১৩ সাল থেকে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে বিরতিহীনভাবে। এই সকল কাজ করতে গিয়ে বিভিন্ন বাঁধা-বিপত্তি অতিক্রম করে বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সূড়ঙ্গ পথে হেঁটে চলছে। বক্তারা এমন মহতী উদ্যোগে একাত্মতা প্রকাশ করেন এবং আগামী দিনেও এরকমভাবে মহতী কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন অঙ্গীকার বন্ধু সংগঠনের সহ সভাপতি জয়ন্তী ভৌমিক।সার সংক্ষেপ আলোচনা করেন বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ-কমিটি(২০২৪) এর সদস্য সচিব মোহাম্মদ সবুজ,শিক্ষার্থী কল্যাণ সম্পাদক সুমন চন্দ্র সাহা, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।