শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের কামরাঙা সেচ প্রকল্পের বাঁধে পূণরায় ভাঙ্গন

মো. মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৩:৫৮ পিএম
চাঁদপুরের কামরাঙা সেচ প্রকল্পের বাঁধে পূণরায় ভাঙ্গন
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের কামরাঙা সেচ প্রকল্পের বাঁধ পূণরায় ভেঙ্গে হুমকির মুখে পড়েছে ঐ এলাকার বোরো আবাদ।
রবিবার (২৪ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত শনিবার (২৩ মার্চ) দিবাগত রাতের যেকোন সময় উক্ত সেচ প্রকল্পের দেয়া বাঁধে সুড়ঙ্গ দিয়ে পানি বের হয়ে নদীতে চলে যায়। বাঁধ ভাঙ্গার সাথে তলিয়ে যায় ছোট সুন্দর-কামরাঙা এলজিইডি সড়ক।
জানা যায়, এ সেচ প্রকল্পের আওতায় উক্ত এলাকার প্রায় সাড়ে তিন হাজার একর কৃষি জমিতে চলছে বোরো আবাদ। বোরো চাষকৃত এসব জমিগুলো এখন প্রায় শুকনো হয়ে আছে। এর কয়েকদিন আগেও উক্ত বাঁধে কয়েকবার ভাঙ্গন দেখা দিলে তা সংস্কার করা হয়। তাই গত কয়েকদিন সেচ কাজে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জমিগুলো এখন অনেকটাই পানি শূন্য। এমতাবস্থায় বোরো চাষ নিয়ে চিন্তিত এক হাজারের বেশি কৃষক।
স্কিমের আওতাধীন কয়েকজন কৃষক বলেন, আমাদের চাষকৃত ধান গাছে ফলন আসতে শুরু করেছে। এ অবস্থায় জমিতে পানি একান্ত প্রয়োজন। সেচ প্রকল্পের বাঁধ দ্রুত মেরামত করা না হলে আমরা অনেক ক্ষতির সমূখীন হবো। উক্ত সেচ প্রকল্পের সদস্য ও রামপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার সাকিবুল হাসান খান বলেন, এর আগেও আরো কয়েকবার এই প্রকল্পের বাঁধ ভেঙ্গে গিয়েছিল। তা সংস্কার করা হলেও গতকাল আবারো ভেঙ্গে গিয়েছে। উক্ত এলাকার কৃষকদের কথা চিন্তা করে কামরাঙা সেচ প্রকল্পের এ বাঁধ স্থায়ীভাবে সংস্কার করণে আমি এই এলাকার কৃতি সন্তান মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপির মাধ্যমে চাঁদপুর জেলা প্রশাসক, চাঁদপুর সদর ইউএনও এবং চাঁদপুর জেলা বিএডিসির সহকারী প্রকৌশলীর সু দৃষ্টি কামনা করছি।
এদিকে ঘটনার খবর পেয়ে সমিতির সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান কামরাঙা সেচ প্রকল্পের ম্যানেজার শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী।
তিনি জানান, রামপুর ইউনিয়নের কামরাঙা, মহেশপুর, দেবপুর, বড় সুন্দর, পাঁচ বাড়িয়া এলাকার কৃষি জমিগুলো এই স্কিমের আওতায়। গত পহেলা রমজানেও স্কিমের যে বাঁধ ছিল সেটি ভেঙ্গে গেলে ২-৩ দিন ধরে মেরামত করেছি।
শনিবার রাতে আবারও নতুন করে বাঁধ দেয়া অংশে সুড়ঙ্গ হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। উক্ত এলাকার কৃষি জমিগুলো এই স্কিমের উপর নির্ভর করে। তাই উক্ত এলাকার কৃষকদের কথা চিন্তা করে স্থায়ী বাঁধ নির্মাণে চাঁদপুর বিএডিসি সহ চাঁদপুর জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে চাঁদপুর জেলা বিএডিসির সহকারী প্রকৌশলী ইমরুল কায়েস মির্জা কিরণ প্রিয় চাঁদপুরকে বলেন, এই প্রকল্পের বাঁধ স্থায়ীভাবে নির্মাণ করতে হলে অনেক সময়ের ব্যাপার। আমাদের প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এর আগে উক্ত এলাকার কৃষি জমিগুলোতে পানি সরবরাহ করতে প্রাথমিকভাবে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital