বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৮:২৬ পিএম
চাঁদপুর সরকারি কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ পালন করা হয়।

২৫ মার্চ (সোমবার) সকাল ১১:০০টায় কলেজ উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান মহোদয়-এর সভাপ্রধানে ‘২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা’ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কিউ এম হাসান শাহারিয়ার-এর সঞ্চালনায় শুরু হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল-আমিন।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ৭১-এর ২৫ মার্চ ভয়াল কালরাতে নিহত সকল বীরসেনানীকে। তিনি বলেন, ‘২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। এই দিনের কালরাত্রিতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতে আমাদের ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। এই রাতে শহিদ হন প্রায় পঞ্চাশ হাজার মানুষ। তারই ধারাবাহিতকায় আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।’

সভাপতির বক্তব্যে প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু একজন অসাম্প্রদায়িক চেতনার বিশ্বনেতা ছিলেন। তিনি নিজের মেধা, মনন, সততা ও জনগণের প্রতি ভালবাসার কারণে বিশ্বের সকল গণতন্ত্রকামী অসাম্প্রদায়িক মানুষের মনে স্থান করে নিয়েছেন।’

তিনি আলোচনা সভা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাদ যোহর কলেজ কেন্দ্রীয় মসজিদ ও হোস্টেল মসজিদসমূহে ২৫ মার্চ ১৯৭১ রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।