বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে টেম্পুঘাট রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৯:৫৪ পিএম
চাঁদপুরে টেম্পুঘাট রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

চাঁদপুর পৌরসভার ১১নং ওয়া‌র্ডের ‌টেম্পু ঘাট এলাকায় মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল কা‌দির পাটওয়ারী‌ সড়ক থে‌কে আব্দুর র‌শিদ পাটওয়ারী সড়ক পর্যন্ত ক‌য়েকশত মিটার রাস্তার বেহাল দশা। ওই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় ৪-৫ হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। একটু বৃষ্টি হলেই রাস্তাটি দেখে মনে হয় হাল চাষ করার জমি। কর্দমাক্ত রাস্তা দিয়ে চলাচলে এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ শিশু শিক্ষার্থী ও পথচারী এবং মসজিদের মুসল্লিদের চলাচলে দুর্ভোগের শেষ নেই।

জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করণের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী।

সা‌বেক তরপুরচ‌ন্ডি ইউ‌নিয়ন থে‌কে এলাকা‌টি পৌরসভায় অর্ন্তভূক্ত হওয়ার পরও এলাকাটির রাস্তাসহ ড্রেনেজ ব‌্যাবস্থার কোন উন্নয়ন ঘ‌টে‌নি। কাঁচা রাস্তা‌টির বেশ কিছু অংশ ডাকা‌তিয়া নদীর তীর ঘেঁষে অব‌স্থিত হওয়ায় বর্ষার সময় অ‌তি বৃ‌ষ্টি হ‌লে পাড় ভেঙ্গে নদী‌তে মা‌টি চ‌লে য়ায়। বর্ষার সময় অতিদূ‌র্ভো‌গ পোহা‌তে হয়। রাস্তাটি দি‌য়ে যাতায়ত করা ক‌য়েকশত প‌রিবার‌কে।

এলাকাবসীর দাবী এ এলাকাটি ইউ‌নিয়ন প‌রিষদ থে‌কে পৌরসভায় অর্ন্তভূক্ত হ‌য়ে‌ছে। পৌরসভায় অর্ন্তভূক্ত হওয়ায় এলাকাবাসী বেশ খু‌শি হয়ে‌ছিলাম, কিন্ত যেই কলাপ সেই মাথা। মেয়র নাছির উদ্দিন আহমেদের আম‌লে আশ্বাস দি‌লেও কাজ হয়‌নি বর্তমান মেয়র সা‌হে‌বের সময়ে। বর্তমান মেয়র এর কা‌ছেও রাস্তা‌টি পাকাকর‌নে দাবী জানা‌নো হ‌লেও আজও এর কোন উদ্যোগ নেওয়া হয়নি। মাঝে ম‌ধ্যে জেলা প‌রিষদ থে‌কে নদীর পাড় ঘেষা ও পুকুরে সংলগ্ন ভোংগা পাড় মেরামত হ‌য়ে‌ছে।

Model Hospital

এলাকার গৃহবধু সালমা বেগম ব‌লেন, আমার বি‌য়ে হ‌য়েছে ২৬ বছর হ‌লো, আমি স্বামীর ঘ‌রে আসার পর যে অবস্থায় রান্তা‌টি দে‌খে‌ছি আজও রাস্তা‌টি সেই কাঁচাই র‌য়ে গে‌ছে। জনপ্রতি‌নি‌ধিরা ভো‌টের আ‌গে রাস্তা‌টি পাকা ক‌রে দেওয়ার আশ্বাস দি‌লেও আজ অব‌দি কিছুই প‌রিবর্তণ হয়‌নি। আমরা চাই রাস্তা‌টি পাকা ক‌রে তার সা‌থে ড্রেনের ব‌্যবস্থা ক‌রে দি‌ক পৌর কর্তৃপক্ষ।

এলাকার বা‌সিন্দা ম‌জিদ তপাদার, আব্দুল আ‌জিজ গাজী, আব্দুর রহমানসহ আরও অ‌নে‌কে ব‌লেন, পৌরসভা হওয়া সত্ত্বেও আমা‌দের এলাকার রাস্তা‌টি কাঁচা। বি‌ভিন্ন সম‌য়ে রাস্তার পার ভেঙ্গে গে‌লে এলাকাবাসী ‌নি‌জে‌দের অর্থ ব‌্যয় ক‌রে পাড়গু‌লো ঠিক ক‌রে থা‌কে। সাম‌নে বর্ষা আস‌ছে, বর্ষার সম‌য়ে চলাচল কর‌তে এলাকাবসীর কষ্ট হয়। মেয়র সা‌হেব একটু সুদৃ‌র্ষ্টি ‌দি‌লে আমরা এ দু‌র্ভোগ থে‌কে মু‌ক্তি পে‌তে পা‌রি।

জনদূর্ভোগ ও বিড়ম্বনার অবসান ঘটাতে রাস্তাটি পাকা করা প্রয়োজন। রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital