বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভড়ঙ্গারচর সপ্রাবি’র মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সভা ও স্কুল ব্যাগ বিতরণ

সজীব খান প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৮:২৮ পিএম
ভড়ঙ্গারচর সপ্রাবি’র মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সভা ও স্কুল ব্যাগ বিতরণ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহান স্বাধীনতা ও জাতিয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্কুল ব্যাগ এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

২৬ মার্চ সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক তাজুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ ফিরোজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খাদিজা আক্তার, নাজমা আক্তার, মোঃ এমরান হোসেন, রাহাত বিন ইসলাম, অভিভাবক সদস্য সুমন হাওলাদার, আরিফুর রহমান মল্লিকসহ অভিভাবকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী ছাত্রী মোসাম্মৎ তাহিরা ইসলাম তুবা।

Model Hospital

অনুষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতিয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য চাঁদপুর সদর নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান বিদ্যালয় দেওয়ান অসহায় ও মেধাবী ছাত্র ছাত্রীদেরকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital