শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে মেসার্স কাজী ফাহিম পোল্ট্রির আয়োজনে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৮:৩৩ পিএম
মতলব দক্ষিণে মেসার্স কাজী ফাহিম পোল্ট্রির আয়োজনে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মতলব দক্ষিণে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্যারাগন গ্রুপের উদ্যোগে এবং মেসার্স কাজী ফাহিম পোল্ট্রির আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজারে মেসার্স কাজী ফাহিম পোল্ট্রির শোরুমে এ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

মেসার্স কাজী ফাহিম পোল্ট্রির স্বত্বাধিকার কাজী মোহাম্মদ জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যারাগন গ্রুপের পরিচালক মেহরান রহমান।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্যারাগন গ্রুপের সেলস্ এন্ড মার্কেটিং বিভাগের সহকারি ম্যানেজার মোহাম্মদ খোরশেদ আলম, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম কাজী প্রমুখ।

Model Hospital

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, কাজী বাড়ি নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র কাজী ফাহাদ হামীম।

পরে খাদেরগাঁও ইউনিয়নের প্রায় শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital