শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক মহিউদ্দিন নোয়াগাঁও সপ্রাবি’র সভাপতি নির্বাচিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৮:৪৩ পিএম
সাংবাদিক মহিউদ্দিন নোয়াগাঁও সপ্রাবি’র সভাপতি নির্বাচিত
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ৭৪ নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার কচুয়া ব্যুরো ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন।
মঙ্গলবার সকালে বিদ্যালয় অফিস কক্ষে ইউপি সদস্য আব্দুল জলিলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল মোতালেবের সঞ্চালনায় অভিভাবকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে অভিভাবক সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিনকে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো.মহিউদ্দিন, সদস্য মো. শাহজালাল, শারমিন আক্তার, সুমি আক্তার ও খাদিজা আক্তার। শিক্ষক প্রতিনিধি মো. ফারুক হোসেন ও ইসমাইল হোসেন। দাতা সদস্য মো. মাঈন উদ্দিন তালুকদার, সদস্য সচিব প্রধান শিক্ষক আব্দুল মোতালেব নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমাকে আপনারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটে নির্বাচিত করেছেন।
এইজর‌্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনাদের সাথে নিয়ে এই বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাবো। এই প্রতিষ্ঠানটি দু’টি ভবন ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। নতুন ভবনের জন্য একধাপ কাজ এগিয়ে নিয়েছি। অচিরেই কচুয়ার সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড.সেলিম মাহমুদ এমপির সহযোগিতায় নতুন ভবন উপহার দেওয়া হবে। প্রাচীন এ বিদ্যাপীঠটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এলাকাবাসী সহ বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। পাশাপাশি সকল অভিভাবকগণ আমার এ প্রচেষ্টার সারথি হয়ে আমাকে সার্বিক সহযোগীতা করবেন এটাই আমার প্রত্যাশা।
উল্লেখ্য, গত ১৮ মার্চ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের অভিভাবকদের মতামতের ভিত্তিতে ১১ সদস্যদের বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital