শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৮:৫৬ পিএম
শাহতলী জিলানী চিশতী কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর যৌথ আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 ২৬মার্চ (মঙ্গলবার) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, স্বাধীনতা দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ন । বঙ্গবন্ধুর আহ্বানে ১৯৭১ সালের ২৬ শে মার্চ থেকে শুরু হয় স্বাধীনতা যুদ্ধের সূচনা। দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের বিনিময়ে ১৯৭১সালের ১৬ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। আজকের দিনটি স্বাধীনতা ও জাতীয় দিবস। যা বাঙালি জাতির জন্য ঐতিহাসিক দিন। নতুন প্রজন্মকে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য এবং ইতিহাস সঠিকভাবে জানতে হবে। এদিন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষনা দেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। আজকের দিনে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা। বঙ্গবন্ধুর জন্য আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আজ আমরা তার সুফল পাচ্ছি। এখন অনলাইনের মাধ্যমে ভুগুলে চার্জ দিলেই সহজে যেকোন দিবস সম্পর্কে জানতে পারে। জানতে পারবে প্রকৃত ইতিহাস। এ প্রজন্ম যে প্রযুক্তির সুবিধা পাচ্ছে, তাও স্বাধীনতার সুফল।
তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে দেশ প্রেমিক হতে হবে। দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করতে হবে।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভনিং বডির সদস্য মো: আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, জ্যেষ্ঠ প্রভাষক ফারজানা আক্তার, জ্যেষ্ঠ প্রভাষক মো: জিয়াউর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মো: হানিফ মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি প্রমুখ ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেনির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার সাম্মী, তাহমিনা আক্তার,  মানবিক বিভাগের শিক্ষার্থী সানজিদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মানিক মিয়া, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মো: শাহাদাত হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, প্রভাষক ফরিদা ইয়াছমিন, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক মো: নাসির উদ্দিন মোল্লা, সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষক মো: ইদ্রিস আলী, সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষক রুকাইয়া খাতুন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামিমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা শাহিন সুলতানা, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তানজিনা খানম, সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার, সহকারি শিক্ষক মোঃ ইয়াছিন খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital