শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় হঠাৎ ঝড়ে পোল্ট্রি ফার্মের ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৬:৪১ পিএম
কচুয়ায় হঠাৎ ঝড়ে পোল্ট্রি ফার্মের ব্যাপক ক্ষয়ক্ষতি

কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের বাচাইয়া গ্রামে পোল্ট্রি ফার্ম হঠাৎ ঝড়ে লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (২৪ মে) সন্ধ্যার দিকে ওই গ্রামের সাধুবাড়ীতে এ ঘটনা ঘটে। এছাড়াও ওই ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক ঘরের চাল ও টিন উরে গেছে। শতশত গাছ উপড়ে গেছে ডালা-পালা তছনছ হয়ে গেছে।

প্রত্যক্ষর্দশীরা জানান, ঘুর্ণিঝড়টি পশ্চিম-উত্তর দিক থেকে পূর্ব-দক্ষিণ দিকে অগ্রসর হয়। যে দিকে ঝড় গেছে সে দিকে গাছপালা,বাড়ি-ঘর,মুরগী খামার,টিনসেটের মসজিদ ঘর ও ফসলী জমি ভূট্টা এবং বোরধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ বাচাইয়া গ্রামের ক্ষেত্রমহল সরকারের ছেলে শীরুপ সরকার বলেন, রবিবার সন্ধ্যায় হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি আমার পোল্ট্রি র্ফামের ঘর ভেঙ্গে মাটিতে পরে পানিতে ডুবে ১ হাজার মুরগী বাচ্চা মারা যায়। এতে আমার প্রায় ৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমার একমাত্র পোল্ট্রি ফার্মের আয়ের উপার্জন দিয়ে সংসার চলে। আমি পুনরায় ফার্ম ঘরটি তৈরী করার জন্য উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সকলের সহযোগীতা কামনা করছি।

Model Hospital

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসান বলেন, হঠাৎ ঝড়ে উপজেলার বিশেষ করে ৩টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পেয়েছি।

ইউপি সদস্যদের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী তাদের সহযোগিতা করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital