শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর রেইনবো হাসপাতালে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৯:১১ পিএম
চাঁদপুর রেইনবো হাসপাতালে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় অবস্থিত আধুনিক মানসম্মত রেইনবো হাসপাতালের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবার ও পবিত্র মাহে রমজান উপলক্ষে  ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আলীরেজা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ইসমাইল হোসেন।
উল্লেখ্য ২০২১ সালের এই দিনে এই হাসপাতালের পথ চলা শুরু হয়, সেই থেকে অদ্য পর্যন্ত সুনামের সহিত এই প্রতিষ্ঠানটি চাঁদপুরের জনগণকে সেবা দিয়ে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী,চাঁদপুর জেলা বিএমএর সভাপতি ডাক্তার নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডাঃমাহমুদুন্নবী মাসুম, ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাক্তার এ এস এম শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক জি এম শাহীন।
রেইনবো হাসপাতালের চেয়ারম্যান ডাঃরাশেদুর রহমান তালুকদার।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহসিন ভূঁইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, ডাঃএমজি ফারুক,ডাঃফাতেমা বেগম,ডাঃছালেহ আহম্মদ, ডাঃতাবেন্দ, ডাঃ হাসানুর রহমান, ডাঃহারুন অর রশিদ সাগর, ডাঃপীযুষ সাহা, ডাঃআহসান উল্যাহ, ডাঃসামছুন নাহার তানিয়া, ডাঃমিজানুর রহমান, ডাঃওমর ফারুক সবুজ, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, রেইনবো হাসপাতালের পরিচালক কবির হোসেন, এনামুল কাদের অপু, মিজান লিটন, শাহিন গাজী,ম্যানেজার রাসেলসহ হাসপাতালের সকল পর্যায়ের ইস্টাফবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital