শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহামায়ায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১১:১৪ পিএম
মহামায়ায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চাঁদপুর সদর উপজেলার মহামায়া সাংগঠনিক অফিসের উদ্যোগে উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে মহামায়া স্টেশন রোডে অবস্থিত কোম্পানির সাংগঠনিক কার্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, মহামায়া সাংগঠনিক অফিসের এজেড আই সফিউল আজম।
মহামায়া সাংগঠনিক অফিসের এজিএম মোঃ কাউছার হোসেন হাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির চাঁদপুর জোনের জোন প্রধান মোঃ তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, কোম্পানির এজিএম মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বীমা সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে ও মানব জীবনে বীমার গুরুত্ব অতিগুরুত্বপূর্ণ নিয়ে আলোকপাত করেন এবং মানব জীবনে কোন ব্যক্তি মৃত্যুর পর তার উত্তরশুরুদের বীমার যে বড় ধরনের গুরুত্ব রয়েছে তার উপর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যম ও সমাজকর্মী মোঃ মাসুদ হোসেন, চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি মোঃ জুয়েল হাজী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ সহ কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চ-ম্যানেজার, ইউনিট ম্যানেজার এবং ফাইন্যান্সিয়াল এসোসিয়েটগণ।
উক্ত অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মহামায়া সাংগঠনিক অফিসের ক্যাশিয়ার মোঃ সাইফল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital