শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ইকবাল হোসেন হাওলাদার লামচরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৯:৫৮ পিএম
মতলব দক্ষিণে ইকবাল হোসেন হাওলাদার লামচরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

মতলব দক্ষিণ উপজেলার লামচরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার।

রবিবার (৩১ মার্চ) দুপুরে বিদ্যালয়ের হলরুমে ইকবাল হোসেন হাওলাদারকে সভাপতি হিসেবে ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম পাটওয়ারী।

এর পূর্বে নির্বাচিত সদস্যদের মতামতের জন্য ইকবাল হোসেন হাওলাদারের নাম সভাপতি পদে প্রস্তাব করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আমিনুল ইসলাম মোহন ও সমর্থন করেন অভিভাবক সদস্য গৌতম চন্দ্র রায়। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় ইকবাল হোসেন হাওলাদারকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ প্রধান, অভিভাবক সদস্য হরি কমল মল্লিক, হুমায়ুন কবির, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফাতেমা আক্তার, শিক্ষক প্রতিনিধি অমল গোলদার, মো. ইসমাইল হোসেন, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ প্রধান, ইউপি সদস্য কাউছার প্রধান, জসিম উদ্দিন প্রধান, মোস্তফা খন্দকার, মো. আলী আক্কাস মিয়াজী, সাবেক মেম্বার মোজাম্মেল হক মিয়াজী, যুবলীগ নেতা সোহেল রানা মাসুম, শহিদ প্রধান, ইউনুস সরকার, আবু সাঈদ কাজী, মাসুদ প্রধান, মামুন প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষকরা। নবনির্বাচিত সভাপতিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সদস্যবৃন্দ।

Model Hospital

নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন হাওলাদার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি। বিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital