বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া সফিবাদ হযরত মরিয়ম (আঃ) আদর্শ মহিলা মাদ্রাসা ও এতিমখানার সভাপতি কামাল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১২:২১ এম
কচুয়া সফিবাদ হযরত মরিয়ম (আঃ) আদর্শ মহিলা মাদ্রাসা ও এতিমখানার সভাপতি কামাল

চাঁদপুরের কচুয়া উপজেলা নারী শিক্ষার অগ্রদূত হিসেবে কাজ করা সফিবাদ হযরত মরিয়ম (আঃ) আদর্শ মহিলা মাদ্রাসা ও এতিমখানার সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেন্ট কালেক্টরের ইনচার্জ, বিশিষ্ট সমাজসেবক, দানবীর সাজেদুল হাসান কামাল।

গত ৯ মার্চ শনিবার সফিবাদ হযরত মরিয়ম (আঃ) আদর্শ মহিলা মাদ্রাসা ও এতিমখানার জরুরী মিটিংয়ে সর্বসম্মতিক্রমে ২০২৪-২৫ইং শিক্ষাবর্ষে সাজেদুল হাসান কামালকে সভাপতি করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এদিকে সাজাদুল হাসান কামালকে সভাপতি করায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে।

মাদ্রাসার মুহতামিম বলেন, নব নির্বাচিত সভাপতি সৎ, যোগ্য, দক্ষ ও বিনয়ী মানুষ। তিনি সভাপতি নির্বাচন হওয়াতে আমরা ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত হয়েছি। আশা করছি তার মাধ্যমে শিক্ষার মানন্নোয়নে ও অবকাঠামোর ব্যাপক উন্নয়নের বিপ্লব ঘটবে।

এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত কমিটির সভাপতি সাজেদুল হাসান কামাল বলেন, আমি সততার সাথে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এ মাদ্রাসার শিক্ষার মানন্নোয়নসহ সার্বিক দিকে উন্নয়ন করতে সবর্দা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সার্বিক উন্নয়ন করার লক্ষে আমি যে দায়িত্ব পেয়েছি তা যেন সঠিকভাবে পালন করতে পারি।

Model Hospital

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক গরুত্ব দিয়েছে। গুণগত শিক্ষার প্রসারের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আর যারা আমাকে সমর্থন দিয়ে এই পবিত্র দায়িত্ব পালনের সুযোগ দিলেন তাদের ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি প্রত্যেকের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital