বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১১:০৬ পিএম
মতলব দক্ষিণে তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মতলব দক্ষিণে তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও সমাজের অসহায় দুঃস্থদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার-২০২৪ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের গড়েভাঙ্গা তালুকদার বাড়ির ঈদগা মাঠে খাদেরগাঁও ইউনিয়নের প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে এ ঈদ উপহার (শাড়ী ও লুঙ্গি) বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তালুকদার এবিএম মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সিঙ্গাপুর থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি মো. হালিম তালুকদার।

ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইত্তেকার আহমেদ ইফতির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, ফাউন্ডেশনের সাবেক সভাপতি শোয়েব হোসেন রিপন তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. মহসিন প্রধান, মহিলা মেম্বার রোকেয়া বেগম, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জিলানী তালুকদার, সদস্য শাহজালাল তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।