শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পুলিশসহ আহত ৭

ফরিদগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপে সং/ঘ/র্ষ, ৪ রাউন্ড গুলি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৯:৪৪ পিএম
ফরিদগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপে সং/ঘ/র্ষ, ৪ রাউন্ড গুলি
ফরিদগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুুলিশ শর্টগান থেকে চার রাউন্ড গলি ছুঁড়েছে। ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপিত, ইউপি চেয়ারম্যান ও ঈগল প্রতীকের প্রার্থী শামছুল হক ভূঁইয়ার অনুসারি হারুনুর রশিদ ও বর্তমান এমপি মুহম্মদ শফিকুর রহমানের অনুসারি জিএম হাছান তাবাসসুম’র সমর্থকদের ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে দুপুর ১২ ঘটিকা নাগাদ।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, ঈদ-উল ফিতর উপলক্ষে চেয়ারম্যান ভিজিএফ এর চাল বিতরণের জন্য চেয়ারম্যান চাঁদপুর থেকে ইউপি কার্যালয়ে যান। সেখানে আগে থেকে পরিষদ দখলে রাখেন ইউপি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আওয়ামীলীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম ও তার লোকজন। চেয়ারম্যান কার্যালয়ে পৌঁছে চাল বিতরণের চেষ্টা করলে উভয়ের কর্মী সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৭/৮ জন আহত হন।
খবর শুনে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর পুলিশ শর্টগান থেকে চার রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এক পর্যায়ে, চাল বিতরণ নির্বিঘ্ন করতে উভয় পক্ষকে ইউনিয়ন কার্যালয় ছাড়তে বাধ্য করে।

সংঘর্ষে আহতরা হলেন, পুলিশের কনস্টেবল রেজাউল ও রাকিব, ফয়েজ উল্লা খান, পিতা: মনির হোসেন, শরাফত উল্লা খান, পিতা: আইউব আলী খান, আরজু বেগম, ইতিসহ আরও অনেকে।
ইউপি কার্যালয়ে অবস্থান গ্রহণের বিষয়ে আওয়ামীলীগ নেতা জি এম হাসান তাবাচ্ছুম বলেন, চেয়ারম্যান যাতে ভিজিএফ চালের কার্ড নিয়ে কোন অনিয়ম করতে না পারে সেজন্য আমরা পরিষদে অবস্থান নিয়েছি।এদিকে ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ বলেন, ইউনিয়ন পরিষদে যাতে আসতে না পারি। এ জন্য তাবাচ্ছুম ও তার দলবল গত তিন মাস ধরে আমাকে নানাভাবে বাধা বিপত্তি প্রদান করছে। ভিজিএফ চালের কার্ডের একটি অংশও তারা নিয়ে গেছে। আমি তাই, অদ্য পরিষদের আসার আগে কাল সোমবার পুলিশ সুপার, ইউএনও মৌলী মন্ডল, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত আভিযোগ করেছি। এরপরও আমি হামলা থেকে রেহাই পাইনি।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, চাল বিতরণের সময় ঝামেলা হতে পারে জেনে আমরা ফোর্স পাঠিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা চার রাউন্ড গুলি ছুঁড়েছি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital