বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হয়ে গেল বিজয়ীর মেহেদি উৎসব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৯:৫৪ পিএম
হয়ে গেল বিজয়ীর মেহেদি উৎসব
ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ হাতে মেহেদীর আলপনা আঁকা। আর এ হাত রাঙালেন বিজয়ীর নারী উদ্যোক্তা পরিবারের সদস্যরা।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় চাঁদপুরের অভিজাত রেস্তোরাঁ খান’স ধাবায় মেহেদী উৎসবে হাত রাঙানোয় মেতে উঠেন তারা।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারো মেহেদী উৎসবের আয়োজন করে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা।
অদ্য ৯ই এপ্রিল মঙ্গল বার বিকাল তিন ঘটিকায় খান’স ধাবা রেস্তোরাঁতে মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়।
বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সকল নারী উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদ। ঈদ মানে খুশি। ঈদ মানে সব দুঃখ ভুলে এক সঙ্গে আনন্দ করার দিন। আর ঈদকে ঘিরে থাকে নানা আয়োজন। নতুন জামা- কাপড় কেনা ছাড়াও মেহেদী রঙে হাত রাঙাতে চায় সব বয়সের নারীর। তারই ধারাবাহিকতায় বিজয়ী প্রতি বছরের মতই এ বছর বিজয়ী এর সদস্যদের নিয়ে এই জমকালো আয়োজন করা হয়।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই, সকল ঈদ সুন্দর ভাবে কাটুক এই প্রত্যাশা করি।
এ সময় বিজয়ী এর সদস্যবৃন্দ ও নারী উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital