শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আইডিয়াল সামাজিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৩:০৯ পিএম
ফরিদগঞ্জে আইডিয়াল সামাজিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে আইডিয়াল সমাজ সেবা ফাউন্ডেশনে উদ্যোগে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের ও অসহায়- হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে হয়েছে।

৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে আইডিয়াল সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ২ দিনে সুবিধা বঞ্চিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রজ্জ্বলনের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক হাজী কামরুল হাসান সউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারন সম্পাদক আব্দুস সোবহান লিটন, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সিফাত, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্তী, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি শিমুল হাছান, সাধারন সম্পাদক এস এম ইকবাল, আইডিয়াল সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁদপুর জেলা শাখার সাবেক যুব-প্রধান খায়রুল আলম জনি, বিশিষ্ঠ রাজনীতিবিদ হালিমা বেগম, সংগঠনের সদস্য ফয়সাল আহম্মেদ,নাঈমুল হাচান,হাচান আটিয়া,রাব্বি আটিয়া, তাজুল ইসলাম ও রাকিব উপস্থিত ছিলেন

এ সময় প্রজ্জ্বলনের সদস্য সচিব শামীম হাচানের সঞ্চালনায় ও প্রজ্জ্বলনের প্রতিষ্ঠাতা খাদিজা তাসনিম এর সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে তারা এই ধরনের সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের সার্বিক কাজের প্রশংসা করেন।সকলকে এইধরনের সামাজিক সংগঠন এর পাশে থাকার আহ্বান জানান।

Model Hospital

এ সময় প্রজ্জ্বলনের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর এই শীতের উপহার পেয়ে অত্যান্ত খুশি হয় ও আনন্দিত হয়।

উল্লেখ্যঃ গতকাল ২৯ ডিসেম্বর ২০২১ইং বুধবার সকালে খাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়নের ১১০ জন অসহায়-হতদরিদ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করা কয়। আজ অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরনের মাধ্যমে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর ২ দিন ব্যাপী ২০২১ সালের শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital