শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিশুদের মাঝে বিজয়ীর ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৭:৪১ পিএম
শিশুদের মাঝে বিজয়ীর ঈদ উপহার বিতরণ

চাঁদপুরে বিজয়ী পরিবারের সহযোগিতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ই এপ্রিল) সকাল ১০টায় বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর নিজস্ব কার্যালয়ে শিশুদের মাঝে ঈদের অনাবিল আনন্দ ও হাসি ফুটাতে এই বস্ত্র বিতরণের আয়োজন করে বিজয়ী।

বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান টিম বিজয়ীর সকল সদস্য ও সভাপতি খালেদা ইয়াসমিন রুবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, পিছিয়ে পড়া শিশুদের মূলধারায় আনতে সবাইকে কাজ করতে হবে।

Model Hospital

স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।

বিজয়ী ২০২০ সাল থেকে নারীদের বিভিন্ন হাতে কলমে ফ্রি প্রশিক্ষন দিয়ে উদ্যোক্তা তৈরি করে স্বাবলম্বী করছে।

তারই ধারাবাহিকতায় এই রমজানে ১০০০ পথচারীদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital