বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আইঠাদি পাঁচানি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ২:১১ পিএম
আইঠাদি পাঁচানি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের আইঠাদি পাঁচানি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জুনিয়র দলকে হারিয়ে সিনিয়র দল চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার রাতে এস এম মহসিন সাহেবের বাড়িতে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ডে কাউন্সিলর জাহাঙ্গীর আলম।

সভাপতিত্ব করেন, মুরাদ আফজাল প্রামানিক।

বিশেষ অতিথি ছিলেন, কাউসার আফজাল প্রামানিক, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মোহনপুর ইউপি সদস্য রিয়াদ হোসেন , সাবেক ইউপি সদস্য হোসেন প্রামানিক, সমাজসেবক রিয়াদ সেতু সরকার, মাহফুজ প্রামানিক, তানজির প্রামানিক, সোলায়মান প্রামানিক, শিল্পপতি মোঃ জসিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া), জসিম উদ্দিন টিটু, রিপন দেওয়ান, নিজাম উদ্দিন সিকদার।

Model Hospital

আমপেয়ার ছিলেন, মেহেদী হাসান ও প্রসেনজিৎ।

সিনিয়র দলের অধিনায়ক অধিনায়ক সাকিব প্রামানিক ও জুনিয়র দলের অধিনায়ক হারুনুর রশিদ মাল।

বক্তারা বলেন, আমাদের সন্তানকে লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আন্তরিক করে গড়ে তুলতে হবে। তা হলে মানুষিক বিকাশ ঘটবে।

তারা আরও বলেন, খেলাধুলা মানুষকে মাদকাসক্ত ও সকল ধরনের অপরাধ থেকে দূরে রাখে। কেননা, খেলোয়াররা সাধারণত সাধা মনের মানুষ হয়ে থাকেন। আমাদের সন্তানকে লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আন্তরিক করে গড়ে তুলতে হবে। তা হলে মানুষিক বিকাশ ঘটবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।