বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ৮ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১:১০ এম
কচুয়ায় ৮ জুয়াড়ি গ্রেফতার

কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূইয়ারা মনসামুড়ায় ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে কচুয়া থানার পুলিশ।

সোমবার আদালতের মাধ্যমে তাদের চাঁদপুর জেল হাজতে প্রেরন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন-পুলিশ পরিদর্শক (এসআই) কাজী আনোয়ার হোসেন ও দোলোয়ার হোসেন।

তারা বলেন, ভূইয়ারা মনসামুড়ায় ১লা বৈশাখ উপলক্ষ্যে বৈশাখী মেলায় জুয়া খেলারত অবস্থা গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে তাদের গ্রেফতার করে কচুয়া থানা নিয়ে আসি।

এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ১ হাজার ৭শত ১০টাকা,চক্কা লুডু, খেলার বোর্ড, তাস কার্ডসহ জব্দ করা হয়। জুয়াড়িদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Model Hospital

গ্রেফতারকৃত হলেন,ভূইয়ারা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সাইফুল ইসলাম মাইকেল (৪০), বাবুল বেপারীর ছেলে মিলন হোসেন (২২), সেলিম মিয়ার ছেলে সাকিল হোসেন (২৬),জহিরুল হকের ছেলে সোলাইমান (৪৫), বাবুলের ছেলে নাছির উদ্দিন (২১),দহুলিয়া গ্রামের কুতুব শাহারের ছেলে আব্দুল কাইয়ুম (২৭), মেঘদাইর গ্রামের আব্দুল কাদেরের ছেরে সাকিল হোসেন (১৯),পাশ^াবর্তী পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ গ্রামের মোস্তফা কামালের ছেলে মনির হোসেন (৪০)।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত জুয়াড়িরা মনসামুড়ায় বৈশাখী মেলায় জুয়াড় আসর বসিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জুয়াখেলা বন্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital