বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জনস্বাস্থ্য হুমকির মুখে

কচুয়া পৌর কাঠ বাজার সংলগ্ন ব্রীজের নীচে ময়লা আবর্জনা স্তূপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১:২৬ এম
কচুয়া পৌর কাঠ বাজার সংলগ্ন ব্রীজের নীচে ময়লা আবর্জনা স্তূপ

কচুয়া পৌরসভার কাঠ বাজার সংলগ্ন ব্রীজের নীচে ময়লা আবর্জনা স্তূপ হয়ে ভাগারে পরিনত হয়েছে।

প্রতিদিন বস্তায় বস্তায় মুরগীর বিষ্ঠা, বাজারের ময়লা ফেলে খাল ভরে দুর্গন্ধময় হয়ে পড়ছে ওই এলাকা। ওই এলাকায় মসজিদ ও সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকগন দাপ্তরিক কাজ করে থাকেন।

তাছাড়া কচুয়া বাজারের দোকান রয়েছে ওই এলাকায়। প্রতিদিন বিদ্যালয়ের কমলমতী শিক্ষার্থীগন ওই সড়ক দিয়ে চলাফেরা করে থাকে। ময়লার দুর্গন্ধে পরিবেশে দূষিত হয়ে পড়ছে।

ওই সড়কে চলাচলকারীরা জানান,ময়লার দুর্গন্ধে নাকে হাত দিয়ে চলাচল করতে হয়। ফলে ক্রমেই জনস্বাস্থ্য হুমকির মুখে। প্রতিদিন ময়লা আবর্জনা ফেলার কারনে প্রবাহমান খালটি ভরাট হয়ে গেছে। স্থানীয়রা খালের কচুরীপনা ও ময়লা পরিস্কার করে বসবাসের উপযোগী করতে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছে।

Model Hospital

তারা আরো জানান,খালের দুই পাশের ব্যবসায়ী ও বাসিন্দাদের ময়লা-আবর্জনা ফেলার স্থান হয়েছে খালটি। বদ্ধ খালের পানির সঙ্গে ময়লা-আবর্জনা মিশে পচা পানি থেকে দুর্গন্ধ ছাড়াচ্ছে। ব্যবসায়ি ও ক্রেতারা কচুয়া বাজারে আসতে চান নাও।

স্থানীয় বাসিন্দারা বলেন,খালের পচা পানির কারণে বসবাস করা কঠিন হয়ে পড়েছে।

এ ছাড়া প্রতিদিন ভোরে খালপাড়ের দুই পাশ দিয়ে কয়েক হাজার মানুষ হাঁটাহাঁটি করেন। তাঁদের নাক চেপে ধরে চলাচল করতে হয়।

কচুয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ আলম জানান, বাজার ব্যবসায়ীদের ওই স্থানে ময়লা ফেলতে বারন করা হয়েছে। ময়লা আবর্জনা অপসারণ করা জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital