শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন

৫ সহস্রাধিক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১:২৯ এম
৫ সহস্রাধিক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়

৫ সহস্রাধিক দলীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের সঙ্গে মুসলিম জাহানের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন থেকে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী, ইব্রাহিমপুর,বিষ্ণুপুর, কল্যাণপুর, বাগাদী, চান্দ্রা, হানারচর, শাহ্ মাহমুদপুর এবং রামপুর ইউনিয়নের নেতা-কর্মী সমর্থক এবং সর্বস্তরের জনগণের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

অ্যাড. হুমায়ুন কবির সুমন এ সময় সকলের ব্যক্তিগত খোঁজ খবর নেন। নেতাকর্মীরা প্রিয় নেতাকে কাছে পেয়ে ছিল উচ্ছ্বসিত। আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ফটোসেশন ও সেলফিও তুলছেন নেতার সাথে।

শুভেচ্ছা বিনিময় শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে হুমায়ুন কবির সুমন বলেন, আমি চাঁদপুরবাসীর সাথে থাকতে চাই। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের বুকে এখন বাংলাদেশ রোল মডেল হিসেবে রয়েছে। জনগণের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল উন্নয়নের বিভিন্ন চিত্র বেশি বেশি তুলে ধরতে হবে। আমি ছোটবেলা থেকে বঙ্গবন্ধু প্রেমী। জনগনের সাথে থেকে কাজ করার আগ্রহ আমার সব সময়। আমি আমার চাঁদপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণের জন্য কাজ করতে চাই।

Model Hospital

অ্যাড, হুমায়ুন কবির সুমন বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানবিক মূল্যবোধ, সাম্য, পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতা-ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

তিনি সরকারের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, আজকে দেশের মানুষ অত্যন্ত উৎসবের মধ্যে ঈদ করছে। মানুষের যাত্রাপথের সব ধরণের সুবিধা দেওয়া হয়েছে। সরকারের সর্বোচ্চ আন্তরিকতার ফলে নির্বিগ্মে ঈদ করতে পেরেছে।

শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital