শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পাঁচ সন্তান নিয়ে পড়ে থাকা অসহায়

শাহিনুর বেগমের পাশে চাঁদপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৬:৫৩ পিএম
শাহিনুর বেগমের পাশে চাঁদপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক

পাঁচ সন্তান নিয়ে পড়ে থাকা অসহায় শাহিনুর বেগমের পাশে দাঁড়িয়ে আবারো মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

ঈদের সময় চাঁদপুর রেলওয়ে বড় স্টেশনে পাঁচ সন্তান নিয়ে পড়ে ছিলেন শাহিনুর বেগম। সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল গাজী পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে, তার চোখে পড়ে সবাই যখন ঈদ আনন্দে ব্যস্ত পাঁচ সন্তান নিয়ে শাহিনুর নামের এক অসহায় নারী রেল স্টেশনে মানবতের জীবন যাপন করছেন।

তাৎক্ষণিক বিষয়টি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালকে অবগত করেন।

বাদল গাজী সোমবার সেই অসহায় নারী ও তাহার সন্তানদের জন্য নতুন জামাকাপড় ও রান্না করা খাবার সহ চাল ডাল খাদ্য সামগ্রী তার কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। বাদল গাজী ঈদের নতুন জামাকাপড় ও খাদ্য সামগ্রী সেখানে পৌঁছে দেন।

Model Hospital

এগুলো পেয়ে অসহায় শাহিনুর ও তার সন্তানরা অনেক খুশি এবং আনন্দে আত্মহারা।

চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের প্রাণ প্রিয় নেতা, আবু নঈম পাটোয়ারী দুলালের মানবিক এ কাজগুলো চাঁদপুরে সকল মহলে বেশ প্রশংসিত হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital