শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মামুনের বিলাসী গাড়ি-বাড়ির পেছনে প্রবাসীদের সাথে ভয়ংকর প্রতারণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬:৫২ পিএম
ফরিদগঞ্জে মামুনের বিলাসী গাড়ি-বাড়ির পেছনে প্রবাসীদের সাথে ভয়ংকর প্রতারণা

প্রবাসীদের অপহরণ, এরপর দেশ থেকেই ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে চক্রের কাছে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পৌঁছে দেয়া হতো মুক্তিপণের টাকা। আবার দুবাই-মালয়েশিয়ায় ভুয়া ভিসা দিয়ে প্রতারণা করে লুটেছেন কোটি কোটি টাকা।

এ ঘটনায় অভিযুক্ত চাঁদপুরের মামুনুরকে তার স্ত্রীসহ গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।

চাঁদপুরের ফরিদগঞ্জের মামুনুর রশীদ। শূন্য থেকে বনে গেছেন কোটিপতি। বিলাসবহুল গাড়ি নিয়ে ঘুরার পাশাপাশি পরিবার নিয়ে থাকছেন কয়েক কোটি টাকার ফ্ল্যাটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার দিচ্ছেন সেইসবের ভিডিও।

তবে এই অর্থের উৎস কোথায়? শতশত মানুষকে ভুয়া ভিসায় বিদেশে পাঠানোর নাম করে হাতিয়ে নিয়েছে কোট কোটি টাকা। প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য মানুষ, নিঃস্ব এখন তারা।

Model Hospital
অভিযোগের পর মামুন ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগীরা জানান, মামুন ভুয়া অনলাইন সাইট তৈরি করে এরপর গ্রাহকদের বুঝাতেন তাদের ভিসা অনুমোদন হয়েছে। টাকা পাঠানোর পর দেখা যেত সব আবার বাতিল।

অভিযোগের তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে মামুন ও তার স্ত্রীকে। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। রামপুরা থানার উপ পরিদর্শক মো. মমিনুর রহমান বলেন, মালয়েশিয়া কিংবা দুবাইয়ে অপহরণকারীদের হাতে জিম্মি হওয়া প্রবাসীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে মামুন পাঠাতো চক্রের কাছে। মামুনের স্ত্রীর অ্যাকাউন্ট থেকেই হতো অর্থ লেনদন।

মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত মামুন ও তার স্ত্রী ছাড়াও অন্যদের গ্রেফতারে অভিযান চলবে বলেও জানায় রামপুরা থানা পুলিশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital