মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৭:২৯ পিএম
কচুয়ায় দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

‘‘প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ প্রতিপ্রাদ্যে কচুয়ায় দিনব্যাপী প্রণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গতাকল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে প্রদর্শনীর আয়োজন করা হয়।

সকাল ১০টায় প্রজেক্টারের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

উদ্বোধন শেষে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,ইউএনও এহসান মুরাদ,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো.সাওখাত হোসেন সুমন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সাধারন সনম্পাদক সুজন পোদ্দারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ মেলার স্টল গুলো পরিদর্শন করেন।

Model Hospital

মেলায় ৩০ স্টল স্থান পায় । স্টল গুলোতে বিভিন্ন জাতের গরু,ষাড়,মহিষ,ছাগল,ভেড়াসহ ও বিভিন্ন প্রজাতির পাখি,হাঁস-মুরগী,বিড়াল,খরঘোসসহ প্রাণিসম্পদের বিভিন্ন উপকরন রয়েছে।

এসব প্রাণীদের দেখতে দর্শনার্থীরা ভিড় জমায়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো.শাহ শাহজাহান শিশির।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুব-উল-আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাওকাত হোসেন সুমন।

আলোচনা শেষে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম
ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারকেল তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শংকর চন্দ্র শীল ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শংকর চন্দ্র শীল রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও কালীগাছ তলা এলাকায় আয়োজিত হরিনাম সংকীর্তন শুনতে যাচ্ছিলেন। তিনি অটোরিকশা যোগে এসে নারকেল তলায় নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত কর্মকর্তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে।