শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ছাত্রলীগ নেতা আরাফাত সানি’র উদ্যোগে বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৮:১২ পিএম
চাঁদপুর পৌর ছাত্রলীগ নেতা আরাফাত সানি’র উদ্যোগে বৃক্ষ রোপন

চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং কেন্দ্রীয় সংসদের নির্দেশে চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরাফাত সানি উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে।

২৩ এপ্রিল বুধবার বিকালে পৌর ছাত্রলীগ নেতা আরাফাত সানি’র উদ্যোগে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠের চার দিক সহ শহরের বিভিন্ন পরিত্যক্ত স্থানে ফলজ, বনজ শতাধিক গাছ রোপন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শুভ দেওয়ান তানভীর হাসান, পিয়াস মিয়াজী, রাজু মিজি,মোঃ অন্তু, রিমন, আদর প্রধানিয়া, অলী প্রধানিয়া, তানভীর, সাকিব, অনিক, রাহুল, মিশু, রজিন ও ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এক সাক্ষাৎ কারে ছাত্র লীগ নেতা আরাফাত সানি বলেন ‘সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশ ছাত্র লীগ নিদিষ্ট সময়ের মধ্যেই লক্ষ্য পূরণ করবে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তাপমাত্রা বৃদ্ধির ফলে সমগ্র দেশজুড়েই হিট এলার্ট চলছে, এমতাবস্থায় ক্রমবর্ধমান তাপমাত্রা সহনশীল পর্যায়ে নিয়ে আসা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশটাকে সুশীতল করার লক্ষ্যে ছাত্রলীগের এই কার্যক্রম।

Model Hospital

ইনশাল্লাহ বর্ষা মৌসুম শেষ হওয়ার পূর্ব পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে, আসুন জলবায়ু পরিবর্তন জনিত কারণে ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি প্রতিরোধে সবাই মিলে বৃক্ষরোপণ করি,দেশ এবং মানুষের জন্য সুশীতল পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital