বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নিখোঁজ ইউসুফ সজীবের সন্ধান চায় পরিবার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৬:৩৫ পিএম
নিখোঁজ ইউসুফ সজীবের সন্ধান চায় পরিবার

রাজধানীর নিকুঞ্জ খিলখেত এলাকা থেকে মোঃ মোঃ ইউসুফ সজীব নামের একজন হারিয়ে গেছে। তার বয়স (৩০) বছর, বাবার নাম মান্নান হাওলাদার, মাতা বিলকিস বেগম, গ্রাম পলিটেকনিক কলেজ, সবুজবাগ সাহাপাড়া, পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী। বর্তমান ঠিকানা: জামতলা, নিকুঞ্জ ২, থানা- খিলক্ষেত, ঢাকা।

নিখোঁজ সজিবের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি ও গায়ের রং ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো কালো টি শার্ট ও জিন্স প্যান্ট।

জিডি সূত্রে জানা যায়, ইউসুফ সজীব গত ১৮ এপ্রিল দুপুর অনুমান ২টা.৩০ মিনিটের দিকে নিকুঞ্জ ২ এর বাসা থেকে কাউকে কিছু না বলে চলে যায়। নিখোঁজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত খোঁজ মেলেনি। বর্তমানে তাহার ফোন নাম্বার: ০১৭৭৭২২০৫৭২ যাহা বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের স্ত্রী। জিডি নং-৯৩৩, তারিখ- ১৯/০৪/২০২৪খ্রি.।

এদিকে ছবিতে প্রদর্শিত নিখোঁজ সজীবের সন্ধান বা তথ্য দিলে সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। যোগাযোগ: ০১৮১৯৬৯৪৬৪২

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।