বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাজী নাসিমের নেতৃত্বে বৃক্ষরোপণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৯:৪৮ পিএম
চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাজী নাসিমের নেতৃত্বে বৃক্ষরোপণ

তীব্র তাপপ্রবাহ থেকে দেশকে সুরক্ষিত রাখতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে ছাত্রলীগের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাসিমের নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) চাঁদপুর জেলার ফরাক্কাবাদ কলেজের মাঠের পাশে গাছের চারা লাগানোর মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ফলজ ও বনজ গাছ লাগানো হয়।

এ সময় কর্মসূচিতে চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাসিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী পায়েল, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হ্রদয় মজুমদারসহ আরো অনেকে নেতা কর্মী উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাসিম জানান, সাম্প্রতিক এই তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ১০ দিনে ৫ লক্ষের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন ও সফল করার লক্ষে আমরা চাঁদপুর জেলা ছাত্রলীগ এই কর্মসূচি পালন করছি।

Model Hospital

তিনি আরো বলেন, তীব্র তাপদাহে অতিষ্ঠ আমাদের জনজীবন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে ও বেঁচে থাকার তাগিদে বৃক্ষরোপণ করার কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাইকে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করে ‘বৃক্ষরোপণ অভিযান’ কর্মসূচিটি অব্যাহত রাখার মাধ্যমে শ্যামল নির্মল ও নিরাপদ পৃথিবী গড়ে তুলি।

নাসিম বলেন, এছাড়া দেশের প্রতিটি সংকটকালীন মূহুর্তে ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital