শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় প্রা’ণ গে’ল মাদ্রাসা শিক্ষার্থীর

মেহেদী হাসান রিমেল প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১০:৩৯ পিএম
হাজীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় প্রা’ণ গে’ল মাদ্রাসা শিক্ষার্থীর
চাঁদপুরের হাজীগঞ্জে চলন্ত প্রাইভেটকারের ধাক্কায় তরিকুল ইসলাম (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজীগঞ্জ-কচুয়ার সড়কের কাজিরগাঁও বাটার গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শিশু শিক্ষার্থী উপজেলার উত্তর পশ্চিম রাজারগাঁও এলাকার নূরনবী পাটওয়ারীর ছেলে।
হাজীগঞ্জ আল কারীম মাদ্রাসার ছাত্র তরীকুল ইসলাম খেলাধূলা করতে গিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা মেট্টো গ-৩১-৭৪০৬ নম্বরের একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে।
তাৎক্ষনিক স্থানীয় লোকজন তরীকুলকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বর্তমানে লাশ হাজীগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছে।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা যায়।
তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital