শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তীব্র গরমে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৭:৫১ পিএম
তীব্র গরমে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ
তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সহস্রাধিক পথচারীকে খাবার স্যালাইন, ঠান্ডা পানি খাইয়েছে চাঁদপুর সদর উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

রোববার (২৮ এপ্রিল)’ দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে পথচারী, দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, বাসচালক থেকে শুরু করে সকল শ্রমজীবী মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন বিতরণ করা হয়।

তিনি রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালকসহ সাধারন পথচারীদের মাঝে ঠান্ডা পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেন।

পানি ও খাবার স্যালাইন পেয়ে সোহরাব হোসেন নামের এক পথচারী বলেন, এ তীব্র গরমে সুমন ভাইয়ের উদ্যোগটি খুবই ভালো লেগেছে। এমন উদ্যোগ নিয়ে সবারই এগিয়ে আসা উচিত।

Model Hospital

শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, ‘এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।’ তিনি সাধারণ মানুষের কথা ভাবে।

অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, মানুষকে পানি পান করানো, উপকার করা প্রিয় নবিজী(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মহৎ ও মানবিক আদর্শের অনুসরণ করা। চলমান তীব্র গরমে ও তাপপ্রবাহে শ্রমজীবী, দিনমজুর, খেটে খাওয়া মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে। প্রতিনিয়ত হিট স্ট্রোকের ঘটনা ঘটছে। এক্ষেত্রে ঠাণ্ডা পানি ও স্যালাইন কিছুটা হলেও তাদেরকে স্বস্তি দেবে।’

তিনি এই তাপপ্রবাহে মানুষকে স্বস্তি দিতে সকলকে মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital