বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নিজ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের মতবিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১:১৬ এম
নিজ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের মতবিনিময়

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন ও পৌর ১২, ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করেছেন আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

রোববার (২৮ এপ্রিল ) বিকেলে তেতুলতলা মাঠে ও সন্ধ্যায় ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট কবির হোসেন চৌধুরী কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, আমি বিগত দিন থেকে আপনাদের আশে ছিলাম, আগামীতেও আপনাদের সেবা করার লক্ষ্যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি।

আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। আমি চাঁদপুর সদরের উপজেলাবাসীর জন্য ভালো কিছু করতে চাই। সরকারের উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে এই উন্নয়নে চাঁদপুরকে সম্পৃক্ত করতে স্বচ্ছ মানুষ জনপ্রতিনিধি হিসেবে প্রয়োজন।

Model Hospital

আপনারা আমার পাশে থাকবেন, আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে সকল কাজ করে যাবো ইনশাহ্আল্লাহ্।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শেখ, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল মাস্টার, ওয়ার্ড যুবলীগের সভাপতি ইঞ্জি. রমজান আলী মৃধা, ১৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মোস্তফা কামালসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ছবির ক্যাপশন: চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন ও পৌরসভার অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital