বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৭:৫৪ পিএম
মতলব উত্তরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত
চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
সোমবার ২৯ এপ্রিল সকালে উপজেলার অডিটোরিয়ামে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা সহকারী মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো আশরাফুল আলমের সভাপতিত্বে ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুজ্জামান হারুনের পরিচালনায় বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল-এমরান খান, উপজেলা একাডেমি সুপার ভাইজার সাইফুল ইসলাম, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান সরকার প্রমুখ।
পরে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন।
পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়েছে।
এই বিজয়ীরা জেলা পর্যায়ে অংশ গ্রহণ করবে এবং তাদের মাঝে বিজয়ীরা কেন্দ্রীয় পর্যায়েও প্রতিযোগিতা করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital