বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা নির্বাচনে আদালতের আদেশ স্থগিত করলেন আপিল বিভাগ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৭:৫৯ পিএম
চাঁদপুর সদর উপজেলা নির্বাচনে আদালতের আদেশ স্থগিত করলেন আপিল বিভাগ

চাঁদপুর সদর উপজেলা নির্বাচনে পৌর এলাকার ভোটার ও প্রার্থীদের অংশগ্রহণ থেকে বিরত রাখার আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নির্বাচন কমিশের আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগের একটি বেঞ্চ এ স্থগিতাদেশ দেন বলে জানিয়েছেন চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।

২৪ এপ্রিল আগামী ২১ মে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে পৌরসভার ভোটার ও প্রার্থীদেরকে এ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে নির্বাচন করতে আদেশ এবং সংশ্লিষ্টদের ওপর চার সপ্তাহের রুল জারি করে সুপ্রিম কোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ।

বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার রিট আবেদনের প্রেক্ষিতে ২৪ এপ্রিল এ নির্দেশনামূলক আদেশ ও রোল জারি করেন আদালত। এছাড়া আদেশে আদালত কেন পৌরসভার ভোটার এবং পৌর প্রার্থীদের নিষিদ্ধ করা হবে না- মর্মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন সচিব, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট ৬ জনের ওপর চার সপ্তাহের রুল জারি করেন।

এদিকে জেলা নির্বাচন অফিসার মোঃ তোফায়েল হোসেন জানান এখন চলমান তফসিল অনুযায়ী নির্বাচন পরিচালনায় আর কোনো বাধা থাকল না। মঙ্গলবার প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ মে প্রতীক বরাদ্দ প্রক্রিয়া চলবে এবং নির্ধারিত তারিখে ভোট সম্পন্ন হবে।

Model Hospital

ইতিমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের পর বাছাই শেষে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital