শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় প্রার্থীর সংবাদ সম্মেলন

নির্বাচন করতে গিয়ে মারা গেলে মায়ের পাশে কবর দিয়েন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৮:১৪ পিএম
নির্বাচন করতে গিয়ে মারা গেলে মায়ের পাশে কবর দিয়েন

মচাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মোক্তার হোসেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গাজী মুক্তার হোসেন বলেন, সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর বাজারে (টেয়াক্কাপুল বাজার) নির্বাচনী প্রচারণায় গেলে পুলিশের সামনে তার এবং তার কর্মীদের ওপর হামলা চালায় ঘোড়া প্রতীকের সমর্থক কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান সোবহান সরকার সুভা ও তার দলবল। হামলা চালিয়ে ১৫টি গাড়ি, ৪০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এতে আহত হয় আমার ১৫ জন কর্মী-সমর্থক। তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা রেফার করা হয়েছে। এ হামলা আমাকে হত্যার উদ্দেশ্যে করা হয়।

Model Hospital

তিনি অভিযোগ করেন, ইতিপূর্বেও তার ওপর একই চেয়ারম্যান হামলা চালিয়েছিল। থানায় অভিযোগ করার পরও পুলিশের পক্ষ থেকে কোনো সহায়তা পাচ্ছেন না বলে দাবি তার।

তিনি বলেন, আমি কোনো অবস্থায় নির্বাচনের মাঠ ছাড়ছি না। নির্বাচন করতে গিয়ে তার মরণ হলে তার মায়ের কবরের পাশে কবর দেওয়া জন্য নেতাকর্মীরা প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি আরও জানান, হামলার বিষয় তিনি নির্বাচন কমিশন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসককে অবগত করেছেন।

তবে, অভিযোগের বিষয়ে ঘোড়া প্রতীকের সমর্থক কালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবহান সরকার সুভার দাবি, তিনি এই হামলার ঘটনা জানেন না।

সোমবার তিনি ঢাকায় ছিলেন। মুক্তার গাজীকে সমর্থন না করায় বিভিন্নভাবে তাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital