মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

উপজেলা পরিষদ নির্বাচন: চাঁদপুর সদর

চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন যেখানেই যাচ্ছেন সেখানেই বইছে জনস্রোত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৮:২৬ পিএম
চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন যেখানেই যাচ্ছেন সেখানেই বইছে জনস্রোত

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন গণসংযোগ, সামাজিক অনুষ্ঠান, পথসভা, মতবিনিময়সহ যখন যেখানেই যাচ্ছেন সেখানেই বইছে জোয়ারের মত মানুষের স্রোত। চোখের পলকেই জনসমাগমপূর্ণ হয়ে ওঠছে আশপাশের এলাকা।

তার মুখ থেকে কিছু কথা শুনা কিংবা কেউ আবার তার সাথে একখানা ছবি তুলতে তার পিছু পিছু ছুটছেন। অনেকে আবার সুমনকে কাছে পেয়ে জানাচ্ছেন তাদের বিভিন্ন যৌক্তিক দাবী দাবার কথা।

উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অ্যাড. হুমায়ুন কবির সুমন। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের দৃষ্টিতেও রয়েছে তার সুদৃঢ় অবস্থান। মাঠ পর্যায়ে সাংগঠনিক কাঠামো আর জনবান্ধাব নেতা হিসেবে তিনি রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। এমনটাই বিশ্বাস করেন এই সদর উপজেলার সচেতন ভোটার ও নাগরিক সমাজ।

উপজেলা, ইউনিয়নে বেশ জনপ্রিয় ব্যক্তি তিনি। তাকে ঘিরে আলোচনা ক্রমশ সরগরম হচ্ছে সমস্ত উপজেলায়। চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত মুখ হুমায়ুন কবির সুমন।

Model Hospital

এছাড়া আচরণগত ভদ্রতা ও নম্রতার কারণে তিনি সব শ্রেণি পেশার মানুষের কাছে সমান জনপ্রিয়। বিপদাপদে পাশে থাকা, আর্থিক ও সামগ্রিক সহযোগিতা করার কারণে যুব সমাজের কাছেও প্রিয় মুখ তিনি। উপজেলা যুবলীগের লীগের দীর্ঘদিনের এই নেতা ক্লিন ইমেজ, সততা, নিষ্ঠা ও বলিষ্ঠ কণ্ঠস্বর ও সর্বমহলে প্রশংসিত।

প্রার্থীতা ঘোষণার পরেই চাঁদপুর সদরের ১৪ টি ইউনিয়ন ও ১৫ টি ওয়ার্ড চসে বেড়াচ্ছেন, তারপর থেকেই তৃণমূল খুশীর জোয়ারে ভাসছে। তৃণমুলে গণজোয়ার উঠেছে।

তাঁর সাংগঠনিক দক্ষতা, নৈতিক সততা, রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার সামর্থ্য, সত্যি কথা বলার সৎ সাহস ও তৃণমূল নেতাকর্মীদের প্রতি গভীর মমত্ববোধ তাকে এমন পর্যায়ে নিয়ে এসেছে, তিনি এখন তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের অনুভূতি আর অনুপ্রেরণার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। তৃণমূল নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষার সংগ্রামী রাজনৈতিক ঠিকানায় পরিণত হয়েছেন। শুধু তৃণমূলের কর্মী সমর্থকই নয় জনসাধারণের মাঝেও তাঁর গ্রহনযোগ্যতা আকাশচুম্বী।

তিনি গতবারের উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন।

সদরের সর্ব শ্রেণীর মানুষ, বেশীরভাগ তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা অ্যাড, হুমায়ুন কবির সুমনকেই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে চায়।

দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম
দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর শহরের শপথ চত্বর ও কালীবাড়ী কোর্ট স্টেশন এলাকায় অবস্থান নেন তাঁরা। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদের নেতৃত্বে এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী বলেন, আমার বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফেইসবুকে দেশবিরোধী কর্মসূচি ঘোষণা করেছে।‌ তারা গুপ্তভাবে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। তাদের যে কোন নাশকতা প্রতিরোধে আমরা রাজপথে আছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় এদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে রাজপথে আছি। শুধু শহরেই নয়, প্রতিটি জনবহুল এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো সজাগ রয়েছে। কোন অবস্থাতেই আমরা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের নিষিদ্ধ ছাত্রসংগঠনের কোন অপতৎপরতা চলাতে দিবো না। কেউ যদি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তবে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।
চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদে বলেন, ছাত্রদল এদেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে। স্বৈরাচার আওয়ামীগের পতন ঘটিয়ে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা রয়েছে। তাই দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে আছে এবং থাকবে।